দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। বলের দখল ও আক্রমণে স্পেন এগিয়ে থাকলেও এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ় গোলকিপিং এবং আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় বিরতির আগে জালের দেখা পায়নি কোনো দল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। প্রথম বড় সুযোগটি আসে লামিনে ইয়ামালের পা থেকে। দানি ওলমোর পাস পেয়ে গোলের সামনে সুযোগ পেলেও লিসান্দ্রো মার্তিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের যৌথ প্রচেষ্টায় তার চেষ্টা ব্যর্থ হয়। প্রথম কর্নারও আদায় করে স্প্যানিশরাই।
তবে ম্যাচ যত গড়িয়েছে, দুই দলের রক্ষণাত্মক কৌশলে আক্রমণের ধার কমে আসে। প্রথম ২৫ মিনিটে মাত্র একটি শট হয়, যা ১৯৬৬ সালের পর কোনো বিশ্বকাপ ফাইনালের প্রথম ২৫ মিনিটে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ফাইনালে প্রথম ২৫ মিনিটে দুটি শট হয়েছিল।
স্পেন বল হারানোর সঙ্গে সঙ্গে হাই প্রেসিং করে আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি। প্রথম ২০ মিনিটে লিওনেল মেসির বল স্পর্শ ছিল মাত্র দুবার, যা বিশ্বকাপে শুরুর একাদশে থাকা কোনো ম্যাচের প্রথম ২০ মিনিটে তার সর্বনিম্ন।
প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের গতি বাড়ায় স্পেন। ৩৯ মিনিটে মিকেল ওইয়ারসাবালের নিচু বাঁ পায়ের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। দুই মিনিট পর স্পেনের আক্রমণ ঠেকাতে গিয়ে লিসান্দ্রো মার্তিনেজ ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন।
ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ গড়লেও স্পেন শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি। অন্যদিকে, আর্জেন্টিনাও উনাই সিমোনকে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।
এমএস/